কমলনগরে সিরাতুন্নবী (সঃ) সেমিনার অনুষ্ঠিত

শেয়ার

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর।
কমলনগর উপজেলায় চর লরেন্স বাজার ম্যানেজিং কমিটির উদ্যোগে বুধবার ২৭শে অক্টোবর বিকেল ৫ টা চর লরেন্স বাজার তাহেরিয়া ঈদগাহ মাঠে অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকীর সভাপতিত্বে সিরাতুন্নবী (স) সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযুোদ্ধা মাষ্টার নুরুল আমিন।
বিশেষ অতিথি মোঃ নিজাম উদ্দীন, চেয়ারম্যান হাজির হাট ইউনিয়ন। মোঃ গিয়াস উদ্দিন মোল্লা সভাপতি লরেন্স বাজার ম্যানেজিং কমিটি, মোঃ আঃ রহমান পাটোয়ারী সাধারণ সম্পাদক, চর লরেন্স বাজার ম্যানেজিং কমিটি।
প্রধান বক্তা আল্লামা ড, লুৎফুর রহমান, বিশিষ্ট ইসলামিক স্কলার ও গবেষক। বিশেষ বক্তা মাওলানা মোল্লা মোঃ নাজিমুদ্দিন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ভাষ্যকার মিডিয়া। মাওলানা গিয়াস উদ্দিন, সভাপতি ইমাম সমিতি কমলনগর উপজেলা, মাওলানা আমিনুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক চর লরেন্স বাজার কমিটি প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.