কমলনগরে সাড়ে ৬লাখ মিটার জাল ধ্বংস

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে সোয়া দুই কোটি টাকা ‍মুল্যের সাড়ে ৬লাখ মিটার অবৈধ চর ঘেরা জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাতিরখাল মাঝঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই জালগুলো জব্দ করে।

কোস্টগার্ড জানায়, জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রক্ষায় শনিবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। ওই সময় নদী থেকে ৬লাখ ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। পরে বাতিরখাল মাছঘাটে প্রকাশ্যে আগুন লাগিয়ে দুই কোটি ২৭ লাখ টাকা মূল্যের ওই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্ত বিল্লাল হোসেন, কোস্টগার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার খায়রুল বাসার ও পেটি অফিসার হাফিজুর রহমান প্র্রমুখ উপস্থিত ছিলেন।

https://studio.youtube.com/video/S6VQUK3–yk/edit

 

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.