কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরের করোনা ভাইরাস থেকে কর্মরত সাংবাদিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কমলনগর-রামগতি জাতীয় পার্টির সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের পক্ষ থেকে পিপিই বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে কমলনগর প্রেসক্লাবে এ পিপিই বিতরণ করা হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল এর কাছে পিপিই হস্তান্তর করেন কমলনগর-রামগতি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমানুজ্জামান বাশার।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এ আই তারেক. দপ্তর সম্পাদক মো. ফয়েজ আহাম্মদ প্রমুখ।
এর আগে আবুল কালাম আজাদের নিজ উদ্দ্যোগে কমলনগর রামগতিতে অসহায়, হত-দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
