কমলনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেস ব্রিফিং

শেয়ার

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং প্রেস ব্রিফিং করে জেলা তথ্য অফিস। বুধবার (২৫ অক্টোবর) সকালে হাজিরহাট উপকূল ডিগ্রী কলেজ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রেস ব্রিফিং শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব।
ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ এর সাফল্য, উন্নয়ন তুলে ধরেন।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.