কমলনগরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুনীর মৃত্যু

শেয়ার

কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তামান্না আক্তার (১৮) নামে এক তরুনীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের করুনানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তামান্না লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার নুরনবীর মেয়ে।
স্থানীয়রা জানায়, তামান্না খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে করুনানগর যাচ্ছিল। পথে এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে বেহাল সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল থেকে তরুনী ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.