কমলনগরে বিনামূল্যে রক্ত পরীক্ষা

শেয়ার

 এ আই তারেক, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর কমলনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর ) বিকেলে কমলনগর উপজেলা হাজির হাট দক্ষিন বাজারে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বন্ধু ব্লাড ডোনেট ক্লাব কমলনগর শাখার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বন্ধু ব্লাড ডোনেট ক্লাব কমলনগর শাখা সমন্বয়কারী শোরাফ উদ্দিন স্বপন সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ নিজাম উদ্দিন, লক্ষ্মীপুরএসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস(লব্ধ) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল, কমলনগর সম্মিলিত স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক এ আই তারেক, যুগ্ম আহবায়ক মোঃ আক্তার মাহমুদ, ইউ পি সদস্য নয়ন আক্তার, কমলনগর রিপোর্টার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ মাহমুদ, স্বপ্ন জয় ফাউন্ডেশন সভাপতি শাহাদাত হোসেন সুমন প্রমুখ। পরে সংগঠনটির তত্ত্বাবধানে বিনামূল্যে প্রায় শতাধিক নারী, পুরুষ, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.