কমলনগরে বাঙ্গালীর মাতৃভাষা উৎসব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর পরিচিতি সভা

শেয়ার

 

কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগরে বাঙ্গালীর মাতৃভাষা উৎসব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর পরিচিতি সভা অনুষ্টিত হয়। ২৫ (ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর লরেন্স বাজার আল আমিন ক্যাডেট মাদ্রাসা মাঠে এ পরিচিতি সভায় প্রধান আলোচক সংগঠনের চেয়ারম্যান দুলাল মিয়া। এতে সভাপতিত্ব করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উপজেলা সভাপতি রেবেকা মহসিন। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সহচর ভাষা সৈনিক মোহাম্মদ আবদুল জলিল। বিশেষ অতিথি পরিচালক এম জি বাবর। উপসি্থত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,  ওবায়েদ উল্যাহ জেন ফার্মা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ, সাধারন সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, যুবলীগ নেতা আহসান উল্যাহ হিরন, আওয়ামীলীগ মহিলা নেত্রী  ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দিনারা বেগম লিপি, ছাইফ উল্যাহ হেলাল, মোখলেছুর রহমান ধনু, শাহরিয়ার কামালসহ সংগঠনের নেতা, গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
পরে সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন।
 
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.