কমলনগরে ফাজিল ব্যাপারী হাট বাজারে আগুনে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি

শেয়ার

আমজাদ হোসেন আমু,কমলনগর( লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগন্জ এলাকার ফাজিল ব্যাপারী হাট বাজারে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান ঘর পুড়ে গেছে।

রবিবার(২৭ জানুয়ারী) রাত ০৩ টায় অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এতে বাজারের পাঁচটি দোকান ঘর পুড়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও আশেপাশে থাকা প্রায় ৮-১০ টি দোকান ঘরও ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুদি দোকান,
পল্ট্রিফার্ম, কাঠের ফার্নিসার, সিএনজি রাখার দোকান ঘর ছিল। সিএনজি রাখা দোকানে দুটি সিএনজি ও একটি অটোরিকশা ছিল।

উপজেলা ফায়ার সার্ভিস লিডার মোঃ ইসমাইল জানান, অগ্নিসংযোগের বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিসংযোগ কারণটি জানা যায়নি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.