কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় আটক

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে হেলাল উদ্দিন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

হেলাল তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয় একটি সেলুনে কাজ করে সে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।

তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি নুরুল আমিন জানান, বৃস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে এমডি হেলাল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে হেলাল নামের ওই কিশোরকে আটক করে পুলিশ।

অভিযুক্ত হেলাল বলেন, সে ফেসবুক চালাতে জানেন না। তার নিজের ব্যক্তিগত কোনো আইডি নেই। ষড়যন্ত্র করে অন্য কেউ তাকে ফাঁসাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.