নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবন্ধি মোঃ ইউছুফকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
ইউছুফ উপজেলার চর জাঙ্গালীয়ার মিয়া পাড়া গ্রামের সাকাতুল্লাহর ছেলে। এর আগে হুইল চেয়ার চেয়ে ফেসবুকে স্টাটার্স দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক রাসেল।
শনিবার বিকেলে উপজেলার করইতলা বাজারে মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ চেয়ার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার, হৃদয়ে কমলনগরের রচয়িতা সোলায়মান চৌধুরী, এম্বুলেন্স চালক মোঃ রাসেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন চৌধুরী জানান, সম্প্রতি করইতলা হাসপাতালের এম্মুলেন্স চালক মোঃ রাসেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হুইল চেয়ারের অনুদান চেয়ে একটি পোষ্ট দেয়। পরে বিষয়টি আমি দেখে তার কমেন্ট বক্সে হুইল চেয়ার দেওয়ার ঘোষনা দেই। আজ তা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
