কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে অহনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়। উপজেলা চর ফলকন গ্রামের আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৪ জুন) সকালে তার মৃত দেহ উদ্ধার করা হয়। অহনা আক্তার চর ফলকন এলাকার আবদুল হামিদের মেয়ে।
পারিবারিক সুত্রে জানাযায়, রবিবার বিকেল থেকে তাকে খুজে পাওয়া যায় নি। অনেক খোজাখুজির পর রাস্তার পাশে ছোট একটি ডোবায় তার লাশ ভাসতে থেকে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে।
কমলনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেন।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.