কমলনগরে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শেয়ার

কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্র সান্তাল ইসলাম শুভর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট তালপট্টি সংলগ্ন সওদাগর বাড়ির সামনের একটি দোকানঘরের টিনের চালার উপর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শুভ চরফলকন গ্রামের পাটোওয়ারী বাড়ির মো. সবুজের ছেলে। সে হাজিরহাট মিল্লাত একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, শুক্রবার (৩০ মার্চ) বিকাল থেকে শুভ নিখোঁজ। এরপর থেকে আতœীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এব্যাপরে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার সকালে মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ওই দোকানঘরের চালার উপরে উঠে মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খেলতে গিয়ে কিংবা আম পাড়তে দোকানঘরের চালার ওপরে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে শুভ’র মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.