কমলনগরে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্য৷ সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা গেইট থেকে বের হয়ে হাজিরহাট দক্ষিণ বাজার প্রদক্ষিণ শেষে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পিন্সিপাল দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন পল্লী নিউজ’র সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল,  এম এ মজিদ, আনোয়ার হোসেন, মো. ফয়েজ প্রমুখ।

এফ/এনডি

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.