কমলনগরে দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা উদ্ভোধন

শেয়ার

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার শুভ উদ্ধোধন করেছেন লক্ষ্মীপুর-৪ সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এ মাদ্রাসার শুভ উদ্ধোধন করেন। মাষ্টার আবদুল কাদের চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জায়েদ হোছাইন ফারুকী, চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, ফয়সল আহমেদ রতন, আবুল খায়ের, কমলনগর যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি যুবলীগ উপজেলা আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, কমলনগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সাজেদা আক্তার সুমী, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত রাজু, সালাহ উদ্দিন সবুরখান, মিরাজ হোসেন শান্তসহ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রায়হান উদ্দিন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.