কমলনগরে ডেঙ্গু মশক নিধনে র‌্যালি ও আলোচনা সভা

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ সময় ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতায় উপজেলা কমপ্লেক্সের আশে পাশে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পরে স্পন্দন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।

বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান প্রমুখ।

সভা ও র‌্যালিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.