কমলনগরে জাতীয় পার্টির মতবিনিময়

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগের জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি হাজী মো. গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আর মাসুদ। বিশেষ অতিথি কমলনগর রামগতি প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সদর উপজেলা আহবায়ক মো. জাহাঙ্গীর, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর হোসেন, রামগতির সদস্য সচিব জসিম উদ্দিন খাঁ, ফলকন ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন, ছাত্র সমাজ সদস্য সচিব মো. রাশেদসহ জাতীয়পার্টির উপজেলা নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমানুজ্জামান বাশার।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.