কমলনগরে ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা করায় ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে; তবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রাতে তোরাবগঞ্জ বাজারের একটি ঘরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুতি সভা করে। খবর পেয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে; ৬জনকে আটক পুলিশ দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.