কমলনগরে গৃহবধুর লাশ উদ্ধার

শেয়ার

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের আবুল কাশেমের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শারমিন ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আজাদ হোসেনের মেয়ে। নিহত শারমিনের ফুফা বশির উল্যাহ জানান, প্রায় এক বছর আগে পাশ্ববর্তি এলাকার আবুল কাশেমের ছেলে মো. সুমনের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন সময়ে শারমিনকে নির্যাতন করতো।

কমলনগর থানার সাব-ইন্সপেক্টর (এস আই) মো.হান্নান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.