কমলনগরে গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ

শেয়ার

 এ আই তারেক: লক্ষ্মীপুর কমলনগরে চর ফলকন গ্রামে গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। ১৬ নভেম্বর (সোমবার) সকালে ইয়াছিন হাজী বাড়ীর আনার উল্ল্যা ছেলে মোঃ মহসীন এর বসত বাড়ীর সুপারি,নারিকেল, রেন্টিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ টি গাছ কেটে ২,৫০,০০০ টাকা ক্ষতিসাধন করেন একই বাড়ীর সালা উদ্দিন ছেলে শাহাদাত ও স্ত্রী শাহানাজ। এসময় মহসিন প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা চালায় চালিয়ে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় মহসীন এর ছেলে বাদী হয়ে অভিযুক্ত শাহাদাত ও শাহানাজ বিরুদ্ধে কমলনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাদী আঃ রহিম জানান, বিবাদীগন দীর্ঘ দিন ধরে আমাদের অনেক ক্ষতিসাধন করে আসছে। এই ঘটনার আগেও তারা আমাদের অনেকগুলো গাছ কেটে দেয় এবং খড়ে আগুন ধরিয়ে দিয়ে ক্ষতিসাধন করেন। তিনি এ ঘটনার সু-বিচার চেয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এবিষয়ে অভিযুক্ত বক্তব্য নেওয়া জন্য বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি।

কমলনগর থানার এস আই মহিন উদ্দিন জানান অভিযোগের বিষয় টি নিশ্চিত করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.