কমলনগর : লক্ষ্মীপুরের কমলনগরে ‘কমলনগর প্রিমিয়ার লীগ (কেপিএল)’ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) দুপুরে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে টুর্ণামেন্টের আয়োজন করে হাজিরহাট একাদশ ক্লাব।
খেলার উদ্বোধন করেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, ওসি তদন্ত মোহাম্মদ সোলাইমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. সানা উল্লাহ, যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবলু প্রমুখ।
টুর্নামেন্টে ২৪ দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় কাজী পাড়া একাদশ ক্লাবকে উপজেলা একাদশ ক্লাব হারায়।
অশ্রেণীভুক্ত
কমলনগরে কেপিএল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
