কমলনগরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে করোনায় আক্রান্ত হয়ে একজনের প্রথম মৃত্যু হয়েছে।এর আগে তিনি করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১৩ জৃন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্তা  ডাঃ মো. আবু তাহের।

মৃত তাহেরা বেগম (৫০) উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গত ০৯ জুন তারিখে তার স্যাম্বল গ্রহন করা হয়েছে। ১০ তারিখে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আবু তাহের জানান, মৃত ব্যাক্তির করোনা পজেটিভ আসায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।তিনি আরও জানান আজকে কমলনগর উপজেলায় মৃত ব্যাক্তিসহ ১১ জন করোনা পজেটিভ।কমলনগরে মোট আক্রান্ত হয়েছেন ৬০ জন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.