কমলনগরে এরশাদের মৃত্যুতে দোয়া ও শোক সভা

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে হাজিরহাট উপজেলা জাতীয় পার্টির অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলনগর-রামগতির সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির যগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেএসডি’র সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, বিকল্পধারা যুগ্ম আহবায়ক মো. ছিদ্দিক মিয়া, রামগতি উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর হোসেন, আমিরুল ইসলাম, হান্নান কামালসহ জাতীয় পাটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোকসভা শেষে দোয়া ও মোনাজাত দেন ক্বারী গিয়াস উদ্দিন। সভা সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির ইমানুজ্জামান বাশার।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.