কমলনগরে উপকূল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

শেয়ার

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের কমলনগরে হাজির হাট সরকারী উপকূল ডিগ্রি কলেজে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ লা মার্চ) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরিফ ও সাধারন সম্পাদক জিয়াউল করিম নিশান এ কমিটিতে সাক্ষর করেন।

এতে মোশারেফ হোসের রনি কে সভাপতি ও ইমতিয়াজ হোসেন তুষার কে সাধারন সম্পাদক করা হয়। এছাড়াও সাজ্জাদুর নাইম কে সহ সভাপতি ও আরাফাত আল মাহমুদকে সহ সাধারণ সম্পাদক করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান জানান, হাজির হাট সরকারী উপকূল ডিগ্রি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
ছাত্রলীগের রাজনীতিকে বেগবান করতে। এবং আগামীর নেতৃত্ব গঠনে ছাত্রলীগের ভূমিকা হবে অনস্বীকার্য। এ কমিটি ছাত্র রাজনীতিতে ভূমিকা রাখবে। এমনটা আশা করছি। আগামী এক বছরের জন্য এ কমিটি দেয়া হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.