কমলনগরে ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট করতে  চান রেবেকা মহসিন

শেয়ার

কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে ৭নং হাজিরহাট ইউপিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর বিগত ৩০ বছরের দাবি পূরণে নৌকার মাঝি হতে চান রেবেকা মহসিন । আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা মহসিনকে চায় ইউনিয়নের নয় ওয়ার্ডের বাসিন্দারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। রেবেকা মহসিনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে গণসংযোগ। ওই ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে নানা আলোচনা এবং মতবিনিময়। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রেবেকা মহসিন পক্ষে মাঠে কাজ করছে।

হাজিরহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী রেবেকা মহসিন বলেন, আমি মরহুম মহসিন মাষ্টারের স্বপ্ন ও আদর্শে উজ্জীবীত । তিনি ছিলেন বৃহৃতম রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী, তার লক্ষ উদ্দেশ্য ছিলো অসহায় মানুষকে নিয়ে কাজ করা।

এবার ওই ইউনিয়নের নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তিনি বলেন, বিগত ৩০ বছর পর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একত্রিত হচ্ছে এলাকাবাসী। আগামী ইউপি নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছে ওই ইউনিয়নের বিশিষ্টজনেরা। করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি অত্র ইউনিয়নসহ উপজেলার সর্বত্রই অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি, আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে এবং নির্বাচিত করতে তরুণ প্রজন্মের যুবক মাঠে কাজ করছে, হাজিরহাট ইউনিয়নের সাধারণ জনগনের দাবি একটাই পরিবর্তন।
তিনি আরও বলেন, আমি হাজির হাট ইউনিয়নকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

আমি আগেও গরিব দুঃখী অসহায় মানুষের পাশে ছিলাম আছি থাকবো, আমি সকলের দোয়া প্রার্থী।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.