লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১১টায় ইউআরসি ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোসলেহ উদ্দিন , ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মে. তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. শফিক উদ্দিন, মাস্টার মফিজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, পল্লী নিউজ সম্পাদক ও প্রকাশক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, প্রেসক্লাব একাংশের সাধারন সম্পাদক এ আই তারেকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শেষে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
