কমলনগরে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

শেয়ার

কমলনগর:

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামীলীগ। সোমবার (৭ নভেম্বর) বিকেলে হাজিরহাট বাজারে এ প্রতিবাদ সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আজম, চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মো. হারুন অর রশিদ, ফয়সাল আহমেদ রতন, কৃষকলীগের সভাপতি মো. হারুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  তোবার গনজ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.