কমলনগরে অসহায়দের পাশে সাবেক এমপি নিজান

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান করোনার এমন দুর্যোগের সময় উপজেলার অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পাশে দাঁড়িছেন। কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে দিয়েছেন নগদ টাকা। আশরাফ উদদিন নিজানের পক্ষ থেকে কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নে ১১শ জনের মধ্যে নগদ টাকা বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় কালকিনি ইউনিয়ন, চর লরেঞ্চ ইউনিয়ন, চর কাদিরা ইউনিয়ন এই অর্থ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হবে।

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি গোলাম কাদের, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হাওলাদার, বিএনপি নেতা মাস্টার আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক সাহাব উদ্দিন রনি, আবদুর রাজ্জাক তালুকদার, আবু ছায়েদ দোলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিল্লাদ হোসেন মিলন, কৃষকদলের প্রফেসর আজাদ, তাতীদলের আহবায়ক মাস্টার নজরুল ইসলাম, জাসাসের সদস্য সচিব বাবুল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুলহুদা চৌধুরী জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রামগতি-কমলনগরের সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশ্রাফ উদ্দিন নিজান এর পক্ষে অসহায়, কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এই অর্থ বিতরণ চলছে। আজকে (শুক্রবার) সকাল থেকে ৩টি ইউনিয়নে নগদ টাকা দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যে ৯ ইউনিয়নে বিতরণ শেষ হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.