কমলনগরের মেঘনা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার
কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) রাতে উপজেলার নবীগঞ্জ এলাকার নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে শার্ট ও লাল রঙ্গের হাফ প্যান্ট ছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.