কমলনগরের ফের গরু চুরি, এক সপ্তাহে ৬টি

শেয়ার

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্মীপুরের কমলনগরে পাটারীরহাট এলাকায় আবারও দুইটি গরু চুরি হয়েছে। সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর রাতে ওই এলাকার বেলায়েত মিয়ার বাড়ির নিজাম উদ্দিনের গোয়াল থেকে
দু’টি গরু চুরি হয়। এরআগে বুধবার দিবাগত রাতে কৃষক নুর উদ্দিন বেপারী, মো. কামাল ও হারুনের ৪টি গরু চুরি হয়। এক সপ্তাহের ব্যবধানে ওই এলাকা থেকে মোট ৬টি গরু চুরি হয়েছে।

কৃষকরা জানান, রাতে সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে তাদের মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। এতে তাদের অন্তত সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাটারীরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)
হাফেজ আব্দুর রাজ্জাক বলেন, প্রায়ই গরু চুরি হচ্ছে। গত সাতদিনের ব্যবধানে ৬টি গরু হয়েছে। চোরের উপদ্রবে স্থানীয়রা অতিষ্ঠ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, শনিবার ভোর রাতে চুরি হওয়া দুইটি গরুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে গরু চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.