এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ!(ভিডিও)

শেয়ার

নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ বা পিটিআই-এর প্রধান ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।

পাকিস্তান ট্রিবিউনের খবর, মঙ্গলবার রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই জুতা নিক্ষেপ করা হয়। তবে সেই জুতা সাবেক পাকিস্তানের সাবেক অধিনায়েকর গায়ে না লেগে পাশে দাঁড়িয়ে থাকা পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে আঘাত হানে। এরপরই ইমরান খান বক্তব্য বন্ধ করে ওই মুহূর্তে সমাবেশ স্থান ত্যাগ করেন।

পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল চলতি মাসে তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ।

গত রবিবার লাহোরে এক মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দিকে জুতা ছুড়ে মারা হয়। এর আগের দিন শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.