২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল (আজ) রবিবার প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪২, সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন এবং চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন।
