উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় কমলনগরে র‌্যালী ও আলোচনা

শেয়ার

লক্ষ্মীপুর: জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণে ঐতিহাসিক সাফল্য অর্জন করায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জায়েদ হোছাইন ফারুকীর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, ভাইস প্রেন্সিপ্যাল মো: দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক হাছান আল মাহমুদ, আবদুল ওয়ারেছ, ক্বারী গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

এর আগে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.