আজ দেশের শতাধিক গ্রামে ঈদুল আজহা

শেয়ার

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের প্রায় শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ শনিবার (৯ জুলাই)।

চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বহু বছর ধরে দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের দাবি, শুক্রবার (৮ জুলাই) পবিত্র ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ।

সে হিসেবে শনিবার চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দুইশত বছর আগ থেকে এ নিয়মে ঈদুল আজহা উদযাপন করে আসছেন বলে জানান তারা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.