আইপিএল খেলতে ভারতে মুস্তাফিজ

শেয়ার

আইপিএলে খেলতে ভারতে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার সকালেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুমের আইপিএল যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের ভেতরকার একটি ছবি দিয়ে মুস্তাফিজ লিখেন, ‌‌‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে অপেক্ষা সইছে না।’

ষষ্ঠ বারের মতো আইপিএলে খেলছেন মুস্তাফিজ। গত আসরে দিল্লির হয়ে ৮ ম্যাচে শিকার করেছিলেন ৮ উইকেট। এবারের নিলামের আগে ২৭ বছর বয়সী এই পেসারকে দলে রেখে দেয় দিল্লি।

আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.