অসহায়দের পাশে দাঁড়িয়েছে কমলনগর থানা পুলিশ

শেয়ার

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে অসহায়-দিনমজুর কর্মহীন মানুষদের বাড়িতে থাকা নিশ্চিত করতে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কমলনগর থানা প্রাঙ্গনে ১০কেজি করে চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল ও ৫০০ গ্রাম তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ তাদের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ২০ পরিবারের পাশে দাঁড়ায়।

এসময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার, ওসি-তদন্ত মাখন লাল রায়সহ থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগর থানা পুলিশ সচেতনতামূলক ব্যাপক প্রচারনা চালাচ্ছে। হাটে-বাজারে মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করছে। এছাড়াও বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে নিরাপদ দূরত্বে রাখতে বিশেষ ভূমিকা রাখছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নুরুল আবছার বলেন, আমরা ব্যক্তিগতভাবে ২০ পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আমাদের এ প্রচেষ্টা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.