ওয়ানডে দল থেকেও বাদ মাহমুদউল্লাহ, নতুন মুখ জাকির
টি-টোয়েন্টির পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড সিরিজের দলে নেই তিনি। একমাত্র নতুন মুখ হিসেবে আছেন জাকির হাসান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় বাংলাদেশ। ওই সিরিজের আগে দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বদলে সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। এরপর থেকে আর টি-টোয়েন্টিতে সুযোগ পাননি রিয়াদ। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিং ও ব্যাটিংয়ের জন্য অনেকদিন ধরেই সমালোচিত হয়ে আসছিলেন তিনি। ৩৭ বছর বয়সী রিয়াদ মোট ২১৮ ম্যাচে মাঠে নেমেছেন ওয়ানডেতে। ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০:
