শীর্ষ নিউজ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরল বিচারপতিদের অপসারণ ক্ষমতা

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরল বিচারপতিদের অপসারণ ক্ষমতা

অবশেষে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখে রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে এখন থেকে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’র হাতে ফিরে এসেছে। এর আগে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। তবে এর বৈধতা:
আরও পড়ুন
প্রথম দফায় লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ প্রবাসী

প্রথম দফায় লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ প্রবাসী

প্রথম দফায় লেবানন থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন। তারা সোমবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন। আজ লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার রাত ১১টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা আগামীকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং:
আরও পড়ুন
ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপ। ২১তম আসরে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি দুইটি দলের একটি হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। তবে কোয়ালিফাই করে নয়, অতিথি দল হিসেবে খেলতে যাচ্ছে ক্লাবটি। ইন্টার মায়ামিকে এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  অতিথি দল হিসবে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। ফিফা অতিথি হিসেবে খেলতে যাওয়া মিয়ামির জন্য কী মানদণ্ড ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট করেনি। তবে শিগগিরই এই বিষয়ে নিজেদের:
আরও পড়ুন
বন্যার কারণে নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

বন্যার কারণে নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দেশে এ বছর বন্যায় ৬০ লাখ একর জমির শস্য নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন, বন্যার কারণে বিপুল পরিমাণ খাদ্য শস্যের ক্ষতি হয়েছে। তবে সেই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না হলেও সরকার দ্রুত এর জোগান দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় অতিদরিদ্র মানুষ বসবাস করছে। তারা অপুষ্টিতে ভুগছেন এবং প্রোটিন থেকেও বঞ্চিত হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার এ:
আরও পড়ুন
কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

দৃশ্যত যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। অন্য নির্বাচনগুলোতে কোন না কোন প্রার্থীর পাল্লা ভারি দেখা গেছে। কিন্তু এবারের নির্বাচনে ডেমোক্রেট কমালা হ্যারিস এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। কেউ ঠাহর করতে পারছেন না কে জিততে পারেন। এমন পরিস্থিতিকে ইংরেজিতে বলা হয় ‘ইভেন-স্টিভেন’ পরিস্থিতি। এখন পর্যন্ত জরিপগুলো এমনই পূর্বাভাস দিচ্ছে। এমন এক অবস্থায় ডেমোক্রেটদের মধ্য থেকে রাজনৈতিক ক্যারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করার আশা করছেন কমালা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশেল ওবামা। গত রোববার তিনটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রাধান্য আছে কমালা হ্যারিসের। এনবিসি নিউজের:
আরও পড়ুন
উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই কার্তিকের শুরুতে বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ঝড়টি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে এমন তথ্য দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার কিংবা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তা ঘূর্ণিঝড়ে রূপ নিলে আগামী ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সরকার পরিস্থিতির উন্নয়নে কঠোর পরিশ্রম করছে এবং সম্মিলিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার খুব খারাপ লাগছে। এটা আমাদের জন্য অসহনীয়। আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা একসঙ্গে কাজ করছি। বন্যার প্রভাব কমে আসছে এবং শীত আসছে জানিয়ে তিনি বলেন,  ‘আমরা আশা করছি পরিস্থিতির অনেকাংশে উন্নতি হবে। কিছু কিছু এলাকায় এরই মধ্যে পরিস্থিতির উন্নতি:
আরও পড়ুন
বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ : জাতিসংঘ

বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ : জাতিসংঘ

দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ১৭ লাখ। এরমধ্যে ৬ দশমিক ৫ শতাংশের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামে অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনডিপি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, দেশে অতি দারিদ্র্যের হার কমেছে। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দেশে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদনে বহুমাত্রিক দারিদ্র্য পরিস্থিতি বুঝতে বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণা করা:
আরও পড়ুন
২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা

২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা

২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জনান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ঢালাও মামলার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন,:
আরও পড়ুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের সর্বশেষ আঘাত সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। এর আগে গত ২ জুন মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে, যা অনুভূত হয়েছে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.