শীর্ষ নিউজ

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, এটা বিশ্বাস করে না প্রতিবেশী দেশ। যদি বিশ্বাস করত, তাহলে তাদের মিডিয়ায় প্রতিদিন এভাবে অপপ্রচার করা হতো না।’ তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আপনাদের যদি এতই দুঃখ হয়, তাহলে তার জন্য আরেকটি তাজমহল গড়ে তুলুন। তাহলে আপনাদের প্রাণে শান্তি আসবে, কিন্তু অপপ্রচার করবেন না। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রিত, তাদের অনেক দুঃখ।:
আরও পড়ুন
বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলা

বিপিএলের সূচি প্রকাশ, কবে কোন দলের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে কেন্দ্র নিলাম করে নিলাম অনেক আগেই শেষ হয়েছে। আজ টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সূচি প্রকাশ করেছে। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।  ৭ দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে সিলেটে যাবে দলগুলো। সিলেট পর্ব শেষে:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের  আহবায়ক কমিটি গঠন

কমলনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সাংগঠনিক নিষ্ক্রিয়তা,স্বেচ্ছাচারী ও হঠকারিতার কারণে প্রেসক্লাবের চলতি (২০২৪-২০২৬) কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য একযোগে অনাস্থা জ্ঞাপন করেছেন। রবিবার সন্ধ্যায় (১০ নভেম্বর) প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় পরবর্তী কার্য-নির্বাহী কমিটি গঠন পর্যন্ত সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহকে আহবায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক আমানত উল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো:
আরও পড়ুন
ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন

ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেন, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েক ডজন সহযোগীর সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজিত করেছেন বলে তিনি মেনে নিয়েছেন। বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’ বাইডেন বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে, আশা জেলেনস্কির

যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে, আশা জেলেনস্কির

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা করেন, আমেরিকা আরও শক্তিশালী হবে। বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে জেলেনস্কি আরও বলেন, একটি শক্তিশালী ইউরোপ আমেরিকার প্রয়োজন। মিত্রদের মধ্যে সম্পর্ক যেন শেষ হয়ে না যায়। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্পষ্ট হওয়ার পরই জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। বিশ্বে শান্তির জন্য শক্তিশালী মার্কিন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৩ অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত সেদিকেই যাব। আল্টিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এ সপ্তাহে এই আইন বাতিল হচ্ছে বলে কিছুদিন আগেই:
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রদান উপদেষ্টার ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করছেন। শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত:
আরও পড়ুন
নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আজ নির্বাচনি পর্যবেক্ষণ অনুষ্ঠানে তার ভাষণে ট্রাম্প সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।’ ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে। তিনি আরও বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন। ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন। ডোনাল্ড:
আরও পড়ুন
ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশের কী হবে?

ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশের কী হবে?

কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প - যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। বিশেষ করে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক দেখা গেছে। ট্রাম্প-হ্যারিস, কার জয়ে বাংলাদেশের জন্য কী হবে? ভারতই বা এখানে কতটা ফ্যাক্টর হতে পারে? ড. ইউনূসের সঙ্গে মার্কিন রাজনীতিদের সম্পর্ক কি কোন ভূমিকা রাখবে এই সম্পর্কে? ট্রাম্প বা হ্যারিস জিতলে কী হবে? বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকারের মতো বিষয়গুলোতে জোর দেয় ডেমোক্র্যাট প্রশাসন। কমলা হ্যারিস:
আরও পড়ুন
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা

পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনে নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক (ডিজি), অথোরিটির চেয়ারম্যান, বিভাগীয় কমিশনারদের কাছে ইতোমধ্যে এসব নির্দেশনা পাঠানো হয়েছে। বিশেষ করে সচিবসহ দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কয়েকটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান স্বাক্ষরিত নির্দেশনার মধ্যে রয়েছে-কোন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে, অনুষ্ঠানের পেছনে কারা আছে-এ বিষয়ে পরিষ্কার ধারণা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শ নিতে হবে। কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান বা সংস্থার পূর্ব ইতিহাস সম্পর্কে খবর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.