কেন কমছে না ইলিশের দাম
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবিক মাছের বাজার সবখানেই ইলিশের দাম নিয়ে চলছে নানা জল্পনা। ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর অনেকে ইলিশের দাম কমার কথা শুনে বাজারে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ভারতে ইলিশ না পাঠানো ব্যাপারে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি, আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ সব ভারতে পাঠানো হয়। রপ্তানি না হওয়ার পরেও বাজারে ইলিশ মাছের দাম নাগালের মধ্যে না থাকার কারণ হিসেবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা:
