জাতীয়

মাদার তেরেসাঁ পুরস্কার পেলেন ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ

মাদার তেরেসাঁ পুরস্কার পেলেন ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক তরুণ প্রজন্মের আইকন নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এর একান্ত আস্থাভাজন নুর হোসেন মাসুদ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসাঁ মেমোরিয়াল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার এ ভূষিত হয়েছেন।
আরও পড়ুন
চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম। এ সময় শতাধিক মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাগণ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা কে অনেক অনেক ধন্যবাদ জানান তারা আরো বলেন আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান যেই কারনে এমন একটি অনুষ্ঠান করতে পেরেছেন।
আরও পড়ুন
কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে বাংলাদেশের তাকরীম ৩য়

কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে বাংলাদেশের তাকরীম ৩য়

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। গত ১০ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক:
আরও পড়ুন
অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে বলা হয়, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতর, ঢাকাকে ৩০-০৯-২০২২ খ্রি. তারিখে বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী অবসর দেওয়া হলো। বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। ২০২০ সালের ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক হন বেনজীর আহমেদ।:
আরও পড়ুন
সরকারি চাকরির আবেদনে ছাড় ৩৯ মাস

সরকারি চাকরির আবেদনে ছাড় ৩৯ মাস

সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছেন সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের চাকরির বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব দপ্তর প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের:
আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

করোনাভাইরাস পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার ঘোষণা করা হয়েছে তারিখ। স্থগিত পরীক্ষাগুলো অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।  প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার।
আরও পড়ুন
জো বাইডেনের অভ্যর্থনায় শেখ হাসিনার যোগদান

জো বাইডেনের অভ্যর্থনায় শেখ হাসিনার যোগদান

প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তিনি জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন
রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসে গণিত পরীক্ষা দিচ্ছেন রুনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পরীক্ষার্থী সুস্থ আছে। আজকের গণিত পরীক্ষায় ৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছে। রুনা কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। পরীক্ষার্থী রুনা আক্তার বলেন, গতকাল রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা:
আরও পড়ুন
ইভিএমে ২ নভেম্বর চার পৌরসভা ও এক উপজেলায় ভোট

ইভিএমে ২ নভেম্বর চার পৌরসভা ও এক উপজেলায় ভোট

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদের নির্বাচন হবে। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত এই ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। যে চার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, সবগুলো নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এসব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.