জাতীয়

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

জনশুমারির দুই লাখ ট্যাব পাচ্ছে শিক্ষার্থীরা

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের আওতায় গত বছর তিন লাখ ৯৫ হাজার ট্যাব কেনে সরকার। এতে খরচ হয় ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। প্রায় আট মাস ধরে এসব ট্যাব পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) পড়ে আছে। এখন প্রায় দুই লাখ ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীরা। গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় গত বছরের মে মাসের শেষ নাগাদ ট্যাবগুলো কেনে বিবিএস। এরপর ১৫ জুন শুরু হয় জনশুমারির কাজ। ২১ জুন শেষ হয়। এখন এই ট্যাবগুলো পড়ে আছে ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে। বিবিএস জানায়, বিপুল টাকায় কেনা এসব ট্যাব কোথায় ব্যবহার করা যায়,:
আরও পড়ুন
হজ যাত্রীদের  জমা দিতে হবে না পাসপোর্ট

হজ যাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট

বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।:
আরও পড়ুন
আজ বিশ্ব স্কাউট দিবস

আজ বিশ্ব স্কাউট দিবস

আজ (২২ ফেব্রুয়ারি), বিশ্ব স্কাউট দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের ২১৭টি দেশে প্রায় ৪০ মিলিয়ন স্কাউট ও গার্লস গাইড এই দিবসটি পালন করছেন। ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়। ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত হলেও আমাদের এই অঞ্চলে (ভারতীয় উপমহাদেশে) স্কাউটিংয়ের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। আর ১৯৪৭ সালে দেশভাগের পর ইস্ট পাকিস্তান বয়স্কাউট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বয়স্কাউট অ্যাসোসিয়েশন। ১৯৭৮ সালে আবার:
আরও পড়ুন
প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

জেলা প্রশাসক পদের জন্য যোগ্য কর্মকর্তা বাছাই করতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাছাই পরীক্ষা শুরু হবে। ২৭তম ব্যাচের কর্মকর্তাদের ১৪১ জন কর্মকর্তাকে ওই পরীক্ষার জন্য ডাকা হয়েছে। অপরদিকে ২৫ ব্যাচের ৯০ জন কর্মকর্তাকেও ডাকা হয়েছে। ২৫ ব্যাচের অনেক কর্মকর্তা দ্বিতীয় বারের জন্য ডাক পেয়েছেন বলেও জানা গেছে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব মূলত পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ জন্য ডিসি নিয়োগের চূড়ান্ত তালিকা (ফিটলিস্ট) করতে বেশ সতর্ক সরকার। এই পদের জন্য এবার অধিক আস্থাশীল ও আদর্শগত পছন্দের কর্মকর্তা খোঁজা হচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ডিসি পদে রদবদল করতে চাইলেও এই তালিকা থেকেই করতে:
আরও পড়ুন
তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো:
আরও পড়ুন
কাদামাটিতে নেমে ধান রোপণ করছেন সাংসদ শাওন

কাদামাটিতে নেমে ধান রোপণ করছেন সাংসদ শাওন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি : হাতে ধানের চারা, কাদামাটি ও কাদাজলের জমিতে নেমে কৃষকদের সাথে ধান রোপণ করছেন একজন সংসদ সদস্য। সংসদ সদস্যের ধান রোপণ দেখতে জমির কিনারে ভীড় করে আছে উৎসুক জনতা। ঘটনাটি ভোলার তজুমদ্দিনে। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সমাবেশস্থলে যাওয়ার সময় ওই ওয়ার্ডের কালাশা মারকাজ মসজিদ সংলগ্ন জমিতে কৃষকের কে বোরো ধান রোপণ করতে দেখে গাড়ি থামিয়ে জমিতে নেমে পরেন তিনি। একজন সংসদ সদস্য কে কাদামাটি, কাদাজল মাড়িয়ে জমিতে নামতে দেখে প্রথমে বিচলিত হয়ে পরেন কৃষকরা। পরে:
আরও পড়ুন
৭ মার্চ পবিত্র শবে বরাত

৭ মার্চ পবিত্র শবে বরাত

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) শাবান মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর:
আরও পড়ুন
ইবির বইমেলা শেষে তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান

ইবির বইমেলা শেষে তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী অমর একুশে বই মেলা শেষে মেলা চত্বর পরিস্কার করেছে ইবির অন্যতম স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’। সোমবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির সহ-সভাপতি মুরসালীন আহমেদ সানি ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘তারুণ্যের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান একটি। এর আগেও একাধিকবার নিজেদের উদ্যোগে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেছে আমাদের সদস্যগণ। এবারের বইমেলা শুরুর পূর্বে মেলা চত্বর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের ব্যাবস্থা করি আমরা। কিন্তু পরিচ্ছন্নকর্মীদের অসচেতনতার জন্য পরের দিনই নষ্ট হয়ে যায়:
আরও পড়ুন
ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তারা একসঙ্গে দুই-তিনটা ভাষা দ্রুত শিখে নেয়। তবে কোনটা ধারণ করবে সেটা আসে পরে। মাতৃভাষায় শিক্ষাটা হলে সবকিছু জানা, বোঝা ও উপলব্ধি প্রকাশ করার উপকার অনেক বেশি। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি:
আরও পড়ুন
কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধ: দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন বাবলু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহ সুপার আব্দুল খালেক, অনুষ্ঠানে মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন শিক্ষকবৃন্দরা । অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা আঃ সালাম। সহকারী সুপার খালেক, মাওঃ আব্দুল হক, মোক্তার হোসেন, ইংরেজি শিক্ষক মনিজুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.