জাতীয়

গণভবনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

গণভবনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে গাছের চারা রোপণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জলবায়ু অভিঘাত মোকাবিলায় সবাইকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার (৫ জুন) গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান। এর আগে দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশই প্রাণের ধারক ও বাহক। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত, হ্রাস পাচ্ছে জীববৈচিত্র্য, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই:
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরের গভীরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। আজ সোমবার (৫ জুন) সকালে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।। এই ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চল কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। সেদিন সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প:
আরও পড়ুন
৩১ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ রিজার্ভ চুরির প্রতিবেদন

৩১ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ রিজার্ভ চুরির প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। তাদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা জানিয়েছেন আদালত। আজ (সোমবার) ৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। বিগত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে এ নিয়ে ৭২ বার সময় নিলো তদন্তের দায়িত্বে থাকা সংস্থা সিআইডি। এ ঘটনায় ম্যানিলা-ভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে কমপক্ষে ৮১ মিলিয়ন:
আরও পড়ুন
জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন

জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন ও ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন আবেদন করেছেন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৫৫:
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে দুদিনের সফরে আগামী সোমবার (৫ জুন) বাংলাদেশে আসছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশে এ সফরটি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাম্প্রতিক ভারত সফরের অনুসরণে হচ্ছে। তিনিও একইভাবে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে যান। সফরকালে ভারতীয় সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া:
আরও পড়ুন
জব্দ ব্যাংক হিসাব থেকে কর আদায় বিধান থাকছে না

জব্দ ব্যাংক হিসাব থেকে কর আদায় বিধান থাকছে না

ভ্যাট ফাঁকি ধরা পড়লে কিংবা অভিযোগ থাকলে অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ হিসাব থেকে সরকারের প্রাপ্য অর্থ আদায়ের নির্দেশও দেন ভ্যাট কর্মকর্তারা। এখন থেকে এটি আর করা যাবে না।২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। বাজেটের প্রস্তাব অনুযায়ী, এখন কোনো ভ্যাট কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দিতে পারবেন। কিন্তু ওই হিসাব থেকে সরকারের প্রাপ্য রাজস্ব কেটে রেখে তা সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন না। ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেক সময় এ ধরনের ভ্যাট–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হলে তা ভ্যাটদাতার পক্ষেও যেতে পারে। তখন:
আরও পড়ুন
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লাহ খান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লাহ খান

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন এড. মোঃ আজমত উল্লা খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী। রবিবার ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী এ নিয়োগ দিয়ে জন প্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) থেকে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। রাস্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন জরী করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এ নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্মার্ট কর্মসংস্থান মেলা সফল করতে ছাত্রীদের নিয়ে আলোচনা সভা

তজুমদ্দিনে স্মার্ট কর্মসংস্থান মেলা সফল করতে ছাত্রীদের নিয়ে আলোচনা সভা

ভোলা: আগামী ১০জুন অনুষ্ঠিতব্য স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ সফল করতে তজুমদ্দিন হোসনেয়ারা চোধুরী মহিলা কলেজে প্রচার প্রচারণা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইয়ুথ ভোলা-০৩ এর উদ্যোগে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ইয়ুথ ভোলা-০৩ এর প্রতিষ্ঠাতা ইসরাক চৌধুরী নাওয়াল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণ করার দাওয়াত পৌঁছে দেওয়া হয়। স্মার্ট কর্মসংস্থান মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট ক্যারিয়ার গঠন করতে এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন শিল্পকলা একাডেমি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, ফ্রীল্যান্সার অঙ্কন ব্যানার্জী সহ অন্যান্য:
আরও পড়ুন
সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন থাকতে হবে- ওসি মুরাদ

সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন থাকতে হবে- ওসি মুরাদ

ভোলা: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন থাকতে হবে। গ্রাম গঞ্জে গঠিত সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন শিল্পকলা একাডেমি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন:
আরও পড়ুন
ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৭ জন

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৭ জন

ইবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (০৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৭ জন ভর্তিচ্ছু। ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুষদ ভবনে ১ হাজার ১৯৮ জন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৯২৯ জন। ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.