জাতীয়

‌‘দেশের ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না’

‌‘দেশের ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না’

দেশের ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। সোমবার (২৯ এপ্রিল) বরিশালের একটি হোটেলে আয়োজিত পুষ্টিখাতে অর্থায়ন শীর্ষক সংলাপে এ কথা জানান তিনি। নাসিরুজ্জামান আরও বলেন, জরিপ বলছে দেশের ৩৬ শতাংশ মানুষ খর্বাকার। ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না। পুষ্টি বলতে সাধারণত মানুষ বুঝে থাকে মাছ, মাংস, দুধ ও ডিমকে। কিন্তু শাকসবজিতেও যে পুষ্টি রয়েছে তার ধারণা নেই। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে যাচ্ছে। এতে অনেকেরই ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। আমরা যদি নিজেদের পুষ্টির উৎপাদন ব্যবস্থা করতে পারি তাহলে বেশি মূল্যে বাজার থেকে পুষ্টিকর খাবার কিনতে হবে না। বিকল্প হিসেবে:
আরও পড়ুন
ফের টানা ৫ দিন বন্ধ প্রাথমিক বিদ্যালয়

ফের টানা ৫ দিন বন্ধ প্রাথমিক বিদ্যালয়

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহ মিলিয়ে মোট ১ মাস ৩ দিন পর ২৮ এপ্রিল খুলেছে দেশের শিক্ষাঙ্গন। একদিন খোলা রেখে সোমবার থেকে ফের বন্ধ হয় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রসা। কিন্তু মনিং শিফটের কারণে আজ খোলা ছিল প্রাথমিক স্কুল। তবে তীব্র তাপপ্রবাহ ও হাইকোর্টের নির্দেশনা মেনে ২ মে পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার স্বাভাবিক ছুটি। অর্থাৎ এক মাস তিন দিন বন্ধ শেষে মাত্র দুদিন শ্রেণিকার্যক্রমের পর ফের ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।   সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায়:
আরও পড়ুন
তীব্র গরমে চলছে ক্লাস, অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা

তীব্র গরমে চলছে ক্লাস, অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিকা রহমান। সকাল ৭টায় তার ক্লাস শুরু হয়ে ৯টা ৪০ মিনিটে ছুটি হয়েছে। ছুটি শেষে এই কোমলমতি শিক্ষার্থী বমি করে এবং কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এতে তাকে স্কুলে নিয়ে আসা অভিভাবক মা উদ্বিগ্ন হয়ে পড়েন। যার কারণে বাসায় গিয়ে মেয়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আগামীকাল স্কুলে দেবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন। শুধু শিক্ষার্থী সাদিকাই নয়, তার মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী গরমের মধ্যে ক্লাস করে অসুস্থ হয়ে পড়ছে। যার কারণে অভিভাবকদের দাবি, গরমের এই তীব্রতার মধ্যে স্কুল বন্ধ কিংবা অনলাইনে ক্লাস নিলে সেটি ভালো হয়। সাদিকা রহমান :
আরও পড়ুন
আবারও কমলো স্বর্ণের দাম

আবারও কমলো স্বর্ণের দাম

আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শ‌নিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে হচ্ছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। এর আগে চল‌তি মাসে ৬, ৮ ও ১৮ এপ্রিল স্বর্ণের দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল:
আরও পড়ুন
ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব গুলশাহানা ঊর্মি। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ১৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে। স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রীর এ সফর। গত জানুয়ারিতে বর্তমান সরকার গঠনের পর এটিই:
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের

উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের

আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করতে হবে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। স্বপদে বহাল থেকেই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) এমনই আদেশ দিয়েছেন হাইকোর্ট। কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, কুষ্টিয়া ও সিলেটের দু’জন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইউনিয়ন পরিষদ থেকে:
আরও পড়ুন
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি

অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: প্রশাসনে যুগ্মসচিব ও সমপর্যায়ের ১২৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদেরকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করে [email protected]তে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এর আগে গত বছরের ১২ মে যুগ্মসচিব পদমর্যাদার ১১৪ কর্মকর্তা জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়।
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রোববার (২১শে এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না। সেইসঙ্গে বাচ্চা ও বয়স্কদেরকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন। হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রসঙ্গত, রমজান, ঈদ ও বৈশাখের টানা ২৬ দিনের ছুটি কাটিয়ে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি আরও বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য:
আরও পড়ুন
গরম কমাতে কাজ শুরু করেছেন হিট অফিসার

গরম কমাতে কাজ শুরু করেছেন হিট অফিসার

রাজধানী ঢাকাসহ সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে জনজীবন হাঁসফাঁস। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথঘাট সব কিছুই উত্তপ্ত। কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে। গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। এরইমধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন? গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেটার চেষ্টা করছেন। তীব্র দাবদাহ মোকাবিলায় বুশরা জানান, এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত ‘হিট:
আরও পড়ুন
সারাদেশে হিট স্ট্রোকে ৬ জনের মৃত্যু

সারাদেশে হিট স্ট্রোকে ৬ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায়ও ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবছর ঢাকায় এর চেয়ে বেশি তাপমাত্রা আর হয়নি। দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহের কারণে শুক্রবার (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র এই তাপদাহে রাজধানী ঢাকাসহ সারাদেশে হিট স্ট্রোকে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দুই জন, পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে একজন করে মোট ৬ জনের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.