খেলাধুলা

বিয়ে করলেন শামীম পাটোয়ারী

বিয়ে করলেন শামীম পাটোয়ারী

জাতীয় দলে শামীম পাটোয়ারীর আবির্ভাব ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই সবার নজর কেড়েছিলেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার। তবে ফর্মহীনতা তাকে ২২ গজে টিকতে দেয়নি বেশিদিন। সম্প্রতি সহপাঠীকে বিয়ে করে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শামীমের বিয়ের ছবি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাদের কেউই। গতরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে সবাইকে নিজের বিয়ের কথা জানান শামীম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার সঙ্গী। আলহামদুলিল্লাহ! আমাদের জন্য দোয়া করবেন।’ শামীমের সেই পোস্টে বইছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের অভিনন্দনের বন্যা। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও:
আরও পড়ুন
নারী এশিয়া কাপের দল  ঘোষণা বিসিবির

নারী এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

চলতি সপ্তাহেই টাইগার ভক্তদের সুখবর দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে নিগার সুলতানা জ্যোতিরা। বাছাই পর্বের ট্রফি নিয়ে আজ দেশে ফিরবেন তারা। এদিকে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জাহানারা আলম। আসন্ন নারী এশিয়া কাপ ২০২২ মাঠে গড়াবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।  বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা:
আরও পড়ুন
আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন

আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন

একসাথে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার আল-আমিন হোসেন। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন আসামি আল আমিন আদালতে উপস্থিত হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে গ্রহণ করেন। এরপর আল-আমিনকে ২৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নোটিশ জারি করেন। মামলায় বলা হয়েছে, ২০১২ সালের ২৬:
আরও পড়ুন
ঝড় তুলে জয়ের নায়ক সাকিব

ঝড় তুলে জয়ের নায়ক সাকিব

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য। তবে তিনি যে সাকিব আল হাসান, ফর্মে ফিরতে দেরি করেন না। রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। তার চমকেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে। রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৩ রান। এ দিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, গেল দুই ম্যাচে রান না পেলেও এবার ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এছাড়া দলটির হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৬০ রান। শেষদিকে অধিনায়ক হেটমায়ার করেন ২৩* রান। ত্রিনবাগো:
আরও পড়ুন
৮ ওভারের ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ভারত

৮ ওভারের ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ভারত

মোহালির হারের শোধ তুলে সিরিজে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ১-১ সমতা এনেছে রোহিতের দল। গতকাল শুক্রবার নাগপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় আড়াই ঘন্টা দেরিতে। তাতে ম্যাচে নেমে আসে ৮ ওভারে। ইনজুরি কাটিয়ে দুই মাস পর ভারতের দলে গতকাল ফেরেন জসপ্রীত বুমরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অজিরা। জবাবে ভারত দলপতি রোহিত শর্মার হার না মানা ২০ বলে ৪৬ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় পায় তারা।
আরও পড়ুন
কৃষ্ণাদের চুরি হওয়া টাকা না পাওয়া গেলে  দেবে বাফুফে

কৃষ্ণাদের চুরি হওয়া টাকা না পাওয়া গেলে দেবে বাফুফে

সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে টাকা চুরি হয়। চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে কৃষ্ণাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ আজ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। কিরণ বলেন, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায়:
আরও পড়ুন
জয় দিয়ে সিপিএল শুরু সাকিবের

জয় দিয়ে সিপিএল শুরু সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের। নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সাকিব রীতিমতো গোল্ডেন ডাক। চারে ব্যাটিং করা সাকিব আউট হন প্রথম বলেই।  বল হাতেও সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে সাকিব ভালো না করলেও জিতেছে তার দল গায়ানা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার এটি সপ্তম ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়। শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।
আরও পড়ুন
আজ দেশ ছাড়ছে টাইগার বাহিনী

আজ দেশ ছাড়ছে টাইগার বাহিনী

 আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এই সিরিজের জন্য বুধবার স্কোয়াডে ঘোষণা করা হয়। স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এর পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ দল।
আরও পড়ুন
নতুন ডিজি বিকেএসপিতে

নতুন ডিজি বিকেএসপিতে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয় সরকার। বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদে নিয়োগের কারণে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এ কর্মকর্তাকে বদলিপূর্বক বিকেএসপির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন
সোহানের  নেতৃত্বে আমিরাত যাচ্ছে বাংলাদেশ

সোহানের নেতৃত্বে আমিরাত যাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৭ সদস্যের দল নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দলের দায়ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে। বুধবার সন্ধ্যায় বিসিবির ঘোষিত এই দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নাম। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএলের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্বে থাকবেন সোহান। এ সিরিজে দলে রয়েছেন তিন নতুন মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকলেও আমিরাত সফরের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে। আছেন পেসার শরিফুল ইসলামও। আগামী ২৫ অক্টোবর এবং ২৭:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.