খেলাধুলা

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়লো সৌদি আরব

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়লো সৌদি আরব

এক বুক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে শুরুটাও দারুণ করেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে দ্বিতীয়ার্ধেই যেন নাটকীয়ভাবে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোল করতে না পারলে ইতিহাসের পাতায় চলে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর দলটি। নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র ষষ্ঠ বিশ্বকাপে খেলতে আসা সৌদি আরব বিস্তারিত আসছে... 
আরও পড়ুন
আর্জেন্টিনার জালে জোড়া গোল সৌদির

আর্জেন্টিনার জালে জোড়া গোল সৌদির

বিরতির পর মুদ্রার উল্টো পিঠই যেন দেখল আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জালে সৌদি আরবের জোড়া গোলে ২-১ গোলে এগিয়ে গেছে এশিয়ার পরাশক্তিরা। বিস্তারিত আসছে... 
আরও পড়ুন
যে ছকে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, জানালেন কোচ

যে ছকে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, জানালেন কোচ

নতুন ছকে আজ মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এমনটি ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্কালোনি। তীক্ষ্ণ বুদ্ধিতে ভর করে চলছে আর্জেন্টিনার অপ্রতিরুদ্ধ জয়যাত্রা। একদিকে মেসির শেষ বিশ্বকাপ, আরেকদিকে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর পালা। কেমন পরিকল্পনা সাজাবেন স্কালোনি- প্রশ্নটা এতক্ষণে হয়তো ঘুরপাক খাচ্ছে আকাশি-সাদার সমর্থকদের কাছেও। আক্রমণভাগ: এবার আক্রমণভাগে সলিড তিনজনকেই পাচ্ছেন লিওনেল স্কালোনি। যেখানে মেসিকে দেখা যাবে তার পছন্দের পজিশন রাইট উইংয়ে। আর লেফট উইংয়ে থাকবেন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের নায়ক ডি মারিয়া। সেন্টার ফরোয়ার্ডে লাওতারো মার্টিনেজকে রাখতে পারেন স্কালোনি। তাতে মাঝমাঠ পেরিয়ে আক্রমণ ডিবক্সের আশপাশে এলেই সেটি প্রতিপক্ষ খেলোয়াড়রা ঘিরে ধরার আগে সামনে বাড়াতে পারবেন মেসি বা ডি মারিয়া। প্রয়োজনে লাওতারো:
আরও পড়ুন
দারুণ শুরুর দিয়েও জয় পেল না যুক্তরাষ্ট্র

দারুণ শুরুর দিয়েও জয় পেল না যুক্তরাষ্ট্র

শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত জয় পেল না যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব মলিনতা ঝেড়ে ফেলে বিরতির পর ভালো খেলেছে ওয়েলস। ঘর সামলাতে ব্যস্ত হয়ে পড়ল দলটি, যদিও পারল না। শেষ দিকে গ্যারেথ বেলের গোলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ওয়েলস। মঙ্গলবার আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হলো। সেই ১৯৫৮ বিশ্বকাপের পর আবার বিশ্বসেরার মঞ্চে ফেরাটা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে বেশ হলো ওয়েলসের। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করা যুক্তরাষ্ট্র টিম ওয়েহর গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর তাদের সেভাবেই খুঁজেই পাওয়া গেল না। আক্রমণাত্মক ফুটবল খেলে শেষ দিকে সমতা টানল ওয়েলস। কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার:
আরও পড়ুন
প্রথম ম্যাচের আগেই শাস্তি পেতে পারেন ইংল্যান্ড অধিনায়ক

প্রথম ম্যাচের আগেই শাস্তি পেতে পারেন ইংল্যান্ড অধিনায়ক

বিশ্বকাপে সোমবার ইরানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। কিন্তু তার আগে বিপাকে পড়তে যাচ্ছে তারা। খেলা শুরুর আগেই শাস্তি পেতে পারেন দলের অধিনায়ক হ্যারি কেন। সমকামীদের সমর্থনে একটি বিশেষ আর্মব্যান্ড পরে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। আর সেটি করলেই বিপাকে পড়বেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। কাতারের আইন অনুযায়ী, দেশটিতে সমকামী প্রেম অপরাধ। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। সেই তালিকায় রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস। একটি বিশেষ আর্মব্যান্ড সামনে এনেছে তারা। নাম ‘ওয়ান লাভ’। বিশ্বকাপের ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামবেন:
আরও পড়ুন
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পা-ছাড়া এই লোকটি কে ?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পা-ছাড়া এই লোকটি কে ?

কাতার বিশ্বকাপের শুরু হয়েছে বেশ চমক জাগানিয়াভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মরুভূমির ছাপ, আরব সংস্কৃতি তো ছিলই। এর সঙ্গে ছিল হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে শরীরের অর্ধেক অংশ না থাকা একজনের পারফরম্যান্স। তিনি আসলে কে? এই ব্যক্তির নাম হলো গানিম আল মুফতাহ। কাতারেই জন্ম তার। মায়ের পেটে থাকতে কাউডাল রেগরেসোন সিন্ড্রোম নামের এক জটিল রোগ ধরা পড়ে তার। তাতে শরীরের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায় ধীরে ধীরে। জন্মের আগেই তাকে অপারেশন করে ফেলে দিতে বললেও রাজি হননি মুফতাহর মা। পরে ডাক্তাররা জানিয়েছিলেন, তার ১৫ বছরের বেশি বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু হাল ছাড়েননি মুফতাহ ও তার পরিবার। পেয়েছেন ফলও। গারসিয়া আইসক্রিম নামের:
আরও পড়ুন
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার দুই ফুটবলার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার দুই ফুটবলার

কাতার বিশ্বকাপ এখনও মাঠে গড়ায়নি, এর আগেই ইনজুরির তালিকা বাড়ছে আর্জেন্টিনা দলের। অনুশীলন চলাকালীন ইনজুরিতে পড়েন দলটির ফরোয়ার্ড নিকোলাস গন্সালেস। বিশ্বকাপ থেকে তার ছিটকে যাওয়ার ঠিক এক ঘণ্টা পরই খবর আসে দলটির আরেক ফরোয়ার্ড হোয়াকেন কোরেয়াও ছিটকে গেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুশীলন করার সময় পায়ের পেশিতে চোট পান নিকো। পরে স্ক্যান করালে সেখানে চিঁড় ধরা পড়ে। যে কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেনে ফিওরেন্তিনার এই ফরোয়ার্ড। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন আতলেতিকো মাদ্রিদের আনহেল কোরেয়া। ঘণ্টাখানেক পরই খবর আসে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হোয়াকেন কোরেয়াও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য মাঠে নেমেছিলেন তিনি। ৫-০ ব্যবধানের সেই বড়:
আরও পড়ুন
বিশ্বকাপের আগেই নিষেধাজ্ঞা লেভানডভস্কির

বিশ্বকাপের আগেই নিষেধাজ্ঞা লেভানডভস্কির

কাতারে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র তিন দিন। এর আগে দুঃসংবাদ পেলেন রবার্ট লেভানডভস্কি। রেফারির প্রতি ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বার্সেলোনার এই স্ট্রাইকারকে। ৮ নভেম্বর লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামেন লেভা। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় তাকে নাকে হাত দিয়ে বের হতে দেখা যায়। এর সঙ্গে রেফারিকে একটি ইঙ্গিত করেন এই বার্সা ফুটবলার, যা রেফারি গিল মানজানোর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে দেখা হয়েছে। ম্যাচটিতে লাল কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লেভানডভস্কি। তবে ম্যাচ অফিশিয়ালের প্রতি ‘অসম্মানজনক আচরণে’র জন্য তাকে আরও দুই ম্যাচ নিষিদ্ধ:
আরও পড়ুন
প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা

প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা

২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিওনেল মেসিসহ আরও কয়েক ফুটবলার। এবার মূল পর্বের লড়াইয়ের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে নামবে মেসি-দিবালারা।
আরও পড়ুন
ফরিদপুরে কুপিয়ে যুবক হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুরে কুপিয়ে যুবক হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরে চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেষপুরের গ্রামের মো. ইস্রাইলের ছেলে নূর ইসলাম ওরফে নজরুল ইসলাম (৪৪), আলফাডাঙ্গা উপজেলার কোনাগ্রামের শেখের ছেলে মনির শেখ (৩৪), মৃত আকরাম মোল্যার ছেলে ইকতার মোল্যা (৩৩), বোয়ালমারীর বনচাকী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এনায়েত আমীন (৩৯) ও কাশিয়ানীর ব্যাসপুর গ্রামের মৃত ইছাহাক শেখের ছেলে মিরাজ ওরফে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.