খেলাধুলা

বার্সাকে ডুবিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জিরোনা

বার্সাকে ডুবিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জিরোনা

বার্সাকে ডুবিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের নেতৃত্ব হাতে নিলো জিরোনা। কাতালন ডার্বিতে বার্সালোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে হারানো সিংহাসনে আরও একবার আরোহণ করলো জিরোনা। চলতি মৌসুমে এর আগে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল স্প্যানিশ লিগের ক্লাবটি। এই মৌসুমে এখন পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে অপরাজিত আছে জিরোনা। ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অপরদিকে দুই পয়েন্ট কম ৩৯ নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সালোনার অবস্থান চারে। রবিবার রাতে ঘরের মাঠে জিরোনার মতো ক্লাবের কাছে হেরে কিছুটা লজ্জায় পড়ে গেছে বার্সা। যদিও সম্প্রতি জিরোনার মাঠের পারফর্মম্যান্স চোখে পড়ার মতো। এর আগে রিয়াল মাদ্রিদকে:
আরও পড়ুন
ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ

দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ। ঘরে এবং বাইরে মিলিয়ে ১৬ বছর পর ইংলিশদের বিপক্ষে কোনো সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপের দল। ব্রিজটাউনে বৃষ্টির আসা-যাওয়ার মাঝে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট ৭৩ বলে ছয় চার ও এক ছয়ে করেন ৭১ রান। ৫৬ বলে ৪৫ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। ক্যারিবিয়াবদের হয়ে তিনটি করে উইকেট নেন ফোর্ডে ও জোসেফ। রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের:
আরও পড়ুন
আইপিএল নিলামে অবিক্রিত জাহানারা আলম

আইপিএল নিলামে অবিক্রিত জাহানারা আলম

উইমেন্স প্রিমিয়ার লিগের (আিইপিএল) দ্বিতীয় আসরের নিলাম চলছে। নারী আইপিএলের নিলামে দেশ-বিদেশের ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হচ্ছে। গত বছরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এবারের নিলামে এখনও পর্যন্ত ৩ কোটি ২০ লাখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তারকা ন্যাট শিভার ও অ্যাশলে গার্ডনারকে দলে নিয়েছে মুম্বাই ও গুজরাট। অথচ বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলমে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক অবিক্রিত আছেন। এবারের নিলামে কোন নারী ক্রিকেটার সেরা মূল্যে বিক্রি হবেন তা আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে। বিকেল ৩টায় শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে ৪০ হাজার বেস প্রাইসে রয়েছেন ৬ জন তারকা ক্রিকেটার। তারা হলেন-:
আরও পড়ুন
হারল বাংলাদেশ, সিরিজ ড্র

হারল বাংলাদেশ, সিরিজ ড্র

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টের প্রথম দিনেই ৫৫ রান জড়ো করতে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮০ রানে, পায় ৮ রানের লিড। এর জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে অন্তত ২০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে চাওয়া বাংলাদেশ চতুর্থ দিনের শুরুটা করেছিল ভালোই। তবে দলীয় ৭১ রানে মুমিনুল হক বিদায় নিলে খেই হারানোর শুরু। এরপর একে একে সাজঘরের পথের দিকে মিছিলে:
আরও পড়ুন
নিউজিল্যান্ডকে ‘১৩৭’ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ‘১৩৭’ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টে জয়ের জন্য কিউইদের লক্ষ্য ১৩৭ রান। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৪৪ রানে। ফলে নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে মোট ১৩৬ রান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টের প্রথম দিনেই ৫৫ রান জড়ো করতে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮০ রানে, পায় ৮ রানের লিড। এর জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয়:
আরও পড়ুন
তৃতীয় দিন খেলা হয়নি তিন ঘণ্টাও

তৃতীয় দিন খেলা হয়নি তিন ঘণ্টাও

গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে হাজার খানেক দর্শকের সমাগমে সরগরম ছিল শের-ই-বাংলা। একদিকে পিচ কাভারে ঢাকা। গ্রাউন্ডসম্যানরা দাঁড়িয়ে আছেন সংকেতের জন্য। ধারাভাষ্যকার আতহার আলী খান গ্রাউন্ডসম্যানদের গাড়িতে বসে খোশ-গল্পে মাতেন। আলোকস্বল্পতার কারণে বন্ধ খেলা আবার শুরু হবে, এমন প্রত্যাশায় থাকা দর্শকরা শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরেছেন। কয়েকবার পর্যবেক্ষণ করে ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর শুক্রবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলার ইতি টানেন। ৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ দিন শেষ করে ৩০ রানের লিড নিয়ে। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্যরানে অপরাজিত আছেন। শুরুতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও:
আরও পড়ুন
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই সাইরেন বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০২৪ সালের এই আসরকে সামনে রেখে নারী ও পুরুষ টুর্নামেন্টের জন্য দুটি আলাদা লোগো প্রকাশ করেছে আইসিসি।ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি। আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে। সংস্থাটির বিপণন ও যোগাযোগ:
আরও পড়ুন
বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কারণে ঢাকা টেস্টে শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা। আবাহাওয়ার পূর্বভাসে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা। আর সেটি হলে, আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিতে পারেন আম্পায়াররা। ঘূর্ণিঝড় ‘মিগজাউমের প্রভাবে গত রাতে শুরু হওয়া বৃষ্টি থামার লক্ষণ নেই। মিরপুর স্টেডিয়ামে সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টির তোড় কমে এলে ম্যাচের চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ ছাতা মাথায় মাঠ পর্যবেক্ষণ করে যান। আগের দিন মেঘাচ্ছন্ন কন্ডিশনে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। স্পিনিং ট্র্যাকে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের তিন স্পিনার অ্যাজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের কাছে ধরাশায়ী হয়ে চা-বিরতির পর ১৭২:
আরও পড়ুন
কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করল বাফুফে

কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করল বাফুফে

এই ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ। তবে তার আগেই এই স্প্যানিয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করা হলো। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাবরেরার চুক্তির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হয়েছে। অর্থাৎ আরও এক বছর জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে তাকে। ২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের কোচ হয়ে এসেছিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে প্রথম দফায় সফল হতে পারেননি তিনি। তার অধীনে প্রথম দফায় মোট ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয় মাত্র একটিতে, ড্র দুটি এবং বাকি পাঁচটিতে হার। এমন পারফরম্যান্সের পরও:
আরও পড়ুন
মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে নড়বড়ে নিউজিল্যান্ড

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে নড়বড়ে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে জয় পাওয়ায় মিরপুর টেস্ট ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে শান্ত-মুমিনুলদের। সেই সম্ভাবনা নিয়েই চেনা মিরপুরে হোম গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শুরুতেই চাপে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউই স্পিনারদের ঘূর্ণি জাদুতে বাংলাদেশ থামে ১৭২ রানে। টাইগারদের অল্পতেই বেঁধে ফেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারেই ওপেনার ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। এরপর টম লাথামকে ফিরিয়ে সফরকারী শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। এরপর কিউইদের আরো চাপে রেখে তৃতীয় উইকেটের পতন ঘটান এই টাইগার স্পিনার। এদিকে তিন উইকেট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.