রামগতিতে সাবেক এমপি’র ত্রাণ বিতরণ

শেয়ার
মোঃ রাকিব হোসেন লোটাস:
সাম্প্রতিক সময়ে করোনার ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল-মামুন এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার বড়খেড়ী ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। এর আগে রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ হাজার অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক সাংসদ আব্দুল্যাহ আল-মামুন জানান,করোনা ভাইরাসের প্রভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দ্দেশে কর্মহীন আসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। ইতিমধ্যে ৩ হাজার পরিবার কে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে অন্যদের খাদ্য সহায়তা দেওয়া হবে। তিনি সবাইকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.