রামগতিতে স্ত্রীকে হত্যার চেস্টা

শেয়ার

ইকবাল হোসেন রাসেল:
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী শরবতরে নেসা (৫০) কে হত্যার চেস্টা করে স্বামী তরিকুল ইসলাম। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে চর আলগী ইউনিয়নে স্ত্রীকে হত্যার চেস্টা করে।
ওই বাড়ির মহিন জানান, প্রায় সময় তাদের দুজনে মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার সময় শরবতের নেসার চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে আছে। এলাকার লোকজন এসে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরে স্বামী শরবতের নেসাকে দা দিয়ে কোপ দেয়। তার গলায়, গালে, কপালে আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.