নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে মো. কামাল (২৮) কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে চর কাদিরা ইউনিয়নে বটতলী এলাকায় এ দূ্ঘটনা ঘটে।
মো. কামাল কাদিরা ইউনিয়নের আবদুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায় বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলে কামাল নিহত হয়।
চর কাদিরা ইউপি সদস্য জয়নাল আবদিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
