রামগতিতে জাপা মনোনীত মেয়র প্রার্থী কারাগারে

শেয়ার

রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে সংঘর্ষের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব জানান, ওই দু’জন ২০১৩ সালের ডিসেম্বরে সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি। দুপুরে আদালতে ওই মামলায় জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন না নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.